বাস্তবায়ন হয়নি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০২:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৭১৬ বার পড়া হয়েছে
রংপুর জেলাকে বিভাগ করার ১১ বছর এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরার ৯ বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। নগরীকে ঘিরে মাস্টারপ্লান না থাকায় অপরিকল্পিত নগরায়ন বন্ধ করা যাচ্ছে না। এমন অভিযোগ খোদ রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমানের।
রংপুরে অপরিকল্পিত ভাবে গড়ে উঠছে দালান কোঠা। জলাশয় সংরক্ষন এবং পর্যপ্ত রাস্তা না থাকায় পরিকল্পিত শহরায়ন হচ্ছে না এখানে। শহরে শৃংখলা আনতে রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা অপরিহার্য বলে মনে করেন সিটি মেয়র।
বিভাগীয় এই মহানগরীর আওতাধীন অনেক স্থানেই আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগড়ে তোলার সুযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্ভাবনা কে সামনে রেখে বিভিন্ন দর্শনীয় স্থানসংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়নের জন্য এখনই পদক্ষেপ গ্রহণ করার আহ্বান উন্নয়ন সংশ্লিষ্টদের।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের একটি খসড়া সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি মন্ত্রিপরিষদে পাস হবে বলে জানান জেলার প্রশাসক।
দ্রুত উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করে আধুনিক ও পরিকল্পিত মহানগরী গড়ে তুলতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন সাধারণ মানুষ।























