বাংলাদেশ ভেসে আসা দেশ নয়: আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশ ভেসে আসা দেশ নয়। বঙ্গবন্ধুর নির্দেশনায় বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করলে, মানুষ তাদের রুখে দিবে, প্রতিরোধ করবে।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, সেচ প্রকল্পের আওতায় কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার ও আনসার সদস্যদের জন্য ব্যারাক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এ সময় আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















