বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন জেমি সিডন্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন জেমি সিডন্স। দায়িত্ব বুঝে নিতে কাল বিকেলে ঢাকায় আসছেন বাংলাদেশের সাবেক হেড কোচ।
নতুন দায়িত্বে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজ করবেন এই অজি কোচ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সিডন্স নিজেই। নতুন দায়িত্ব পেয়ে বাংলাদেশে আসতে পেরে অনেক বেশি রোমাঞ্চিত তিনি। পাশাপাশি নিজের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার জন্য মুখিয়ে আছেন সিডন্স। এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জেমি সিডন্স। মূলত ২০১১ বিশ্বকাপে ব্যর্থতার জন্য বিদায় নিতে হয়েছিল সিডন্সকে।






















