বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সুযোগ লুফে নিতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৪:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সুযোগ লুফে নিতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের চেম্বার্স অব কমার্স এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই উদ্যোগে দুবাই প্রদর্শনী কেন্দ্রে দুদেশের মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা করতে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এসময় দেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, খাদ্যপণ্য, আইসিটি ও আইটিইএস খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আমিরাতের উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ ও আকর্ষণীয় সুযোগগুলো লুফে নিন। বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে বিশ্বের সেরা গন্তব্য হিসেবে খুঁজে পান তার জন্য বাংলাদেশ উদ্যোক্তাদের নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















