বর্তমান সরকারের আমলে গুম-খুনের শিকার ২০ হাজার নেতা-কর্মী : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের আমলে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক ও নানা পেশার প্রায় দেড় হাজার মানুষকে গুম এবং সবমিলিয়ে বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এসময় সরকারের সময় শেষ হয়েছে দাবী করে রিজভী আহমেদ বলেন, বিদায়ের শেষ সময়ে এসে আওয়ামী লীগ খুনোখুনিতে মেতে উঠেছে। পেশীশক্তি আর জিহ্বার জোর দিয়ে জনগণকে আর পরাধীন রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার ঘটনায় জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার প্রতিবাদে আগামী ৫ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে।





















