বর্তমান সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না। অসহায় হতদরিদ্র ও বানভাসীদের পাশে সরকার আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
দুপুরে জামালপুরের সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়নে রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে যে পরিমাণ সহযোগিতা করা হয়েছে তা অন্য কোন সরকারের আমলে করা হয়নি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর রেডক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি আশরাফ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক মাছুম রেজা রহিম ও সরিষাবাড়ি উপজেলা চেয়াম্যান সোহরাব হোসেন বাবুল।
























