বছরের শেষ নাগাদ খুলে দেয়া হবে পদ্মা সেতু : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। বিএনপির অন্তরে এখনো পাকিস্তান প্রীতি রয়েছে বলেও মনে করেন শেখ হাসিনা। সংসদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো জানান, বছরের শেষ নাগাদ পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হবে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পগুলোর একটি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সকাল ১১ টায় শুরু জাতীয় সংসদের ১৭তম অধিবেশন সমাপনি দিনের আনুষ্ঠানিকতা।
এদিন বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, দলটির মনে এখনো রয়েছে পাকিস্তান ।
জিয়া বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন বঙ্গবন্ধু কন্যা।
রাজনীতির মাঠে বিদেশী ঋণ নিয়ে চলা সাম্প্রতিক সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, বাংলাদেশ কখনো খেলাপি হবে না।
এদিন জয় বাংলা কে জাতীয় শ্লোগান করায় মন্ত্রিপরিষদ বিভাগকে ধন্যবাদ জানিয়ে সর্ব সম্মতিক্রমে প্রস্তাব পাশ করে জাতীয় সংসদ।























