বঙ্গবন্ধু বিপিএলে আজ রয়েছে দুই ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে আজ রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ শুর হতে দেরি হচ্ছে বলে জানা গেছে।
দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ মিনিস্টার ঢাকা। চট্টগ্রাম পর্বে দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে মাহমুদউল্লার দল। শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষের জয়ও এগিয়ে রাখবে ঢাকাকে। ছন্দ ধরে রাখার মিশনে বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে লম্বা সময় অনুশীলন করেছে দলটি। এদিকে, সিলেটের বিপক্ষে বরিশালও নামবে জয়রথ অব্যাহত রাখার মিশনে। আর, সিলেটের লক্ষ্য ঘুরে দাঁড়ানোর। ৫ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা। সমান ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফরচুন বরিশাল। ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে মিনিস্টার ঢাকা।






















