বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নেত্রকোনা ও নড়াইলে মানবন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আজও নেত্রকোনা ও নড়াইলে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় জেলা-উপজেলা পর্যায় ছড়িয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এখন ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। এরই অংশ হিসেবে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়নের দেওপুর, পাচকাহনীয়া, দূঘিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।
এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


















