বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসে উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগস্ট ট্র্যাজেডি পৃথিবীর ইতিহাসে নৃশংস হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এর বিচার শুরু করেছেন। ১৫ আগস্টে হত্যাকাণ্ডের নেপথ্যে যারা কাজ করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করার কথাও জানান তিনি।
























