বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বগুড়া শহরের কানছগাড়ীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইবনে সিনা হাসপাতালের সামনে বি.এইচ ফার্মেসির ভেতরে গেল রাতে এ ঘটনা ঘটে।
নিহত সুমন পেশায় ড্রাইভার। সে রংপুর সদর উপজেলা মিস্ত্রি পাড়ার বাসিন্দা। বগুড়ার সাবগ্রাম এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। দুর্বৃত্তরা অতর্কিত ছুরিকাঘাত করে তাকে। এক পর্যায়ে সুমন ওষুধের ফার্মেসির ভেতরে ঢুকলে, সেখানেও তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযান শুরু করেছে। মাদক নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।






















