ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ক্ষমতায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, এই কার্যক্রম ছিলো জাতীয়তাবাদী দলের দীর্ঘ দিনের স্বপ্ন। আগামী ৫ বছরের মধ্যে দেশে যাদের প্রয়োজন, তাদের কাছে এ কার্ড পৌঁছে দেয়া হবে।
কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী ৪কোটি পরিবারকে ফ্যামেলি কার্ড দেয়ার আনুষ্ঠানিক যাত্র শুরু করছেন তিনি।
সকাল সাড়ে এগাড়টায় ফ্যামেলী কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি মাঠে আসেন প্রধানমন্ত্রী।
উদ্ধোধনের আগে মঞ্চে না উঠে জনতার কাতারে নেমে এলেন সরকারপ্রধান। হাত মেলালেন উপস্থিত জনসাধারণের সঙ্গে।
মঞ্চে উঠেই চিরচারিত সেই ভঙ্গি। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন সবাইকে। কার্ড তুলে দিলেন কয়েকজনের হাতে। ল্যাপটপের বাটন প্রেস করে উদ্ধোধন করলেন ফ্যামেলী কার্ড বিতরণ কর্মসূচির।
পরে ফ্যামেলী কার্ডের বিষয়বস্তু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ার কথা জানান সরকারপ্রধান।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার পিছুপা হবেনা বলেও জানান প্রধানমন্ত্রী।
ভবিষ্যতে দেশের ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।



















