১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন কাল

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পরই সারাদেশের সংশ্লিষ্ট কার্ডধারীদের ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পৌঁছে যাবে। এদিকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফ্যামিলি কার্ডে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। দেশের ইতিহাসে দারিদ্র্য বিমোচনে এত বড় উদ্যোগ আর কখনো নেয়া হয়নি বলেও জানান তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশে দারিদ্র্য হ্রাস হলেও এখনও পরিবারের অন্তত এক-দুই সদস্যকে মৌলিক চাহিদা পূরণে কঠিন পরিশ্রম করতে হয়। দেশের আর্থ-সামাজিক সূচক অনুযায়ী প্রায় ২০ শতাংশ পরিবার এখনো দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে।

এমন প্রেক্ষাপটে, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক ন্যায় নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ড’ কর্মসূচী চালু করতে যাচ্ছে। পাইলটিং পর্যায়ে ১৩ জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ এবং যাচাই-বাছাই শেষে ৩৭ হাজার ৫৬৭ পরিবার ভাতা প্রাপ্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী।

পাইলট পর্যায়ে মাসিক ২৫০০ টাকা নগদ ভাতা প্রদান হবে। যার জন্য জুন পর্যন্ত ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর মূল প্রজেক্টের কাজ শুরু হলে বরাদ্দ বাড়বে বলে জানান অর্থমন্ত্রী।

প্রতিটি নারীপ্রধান পরিবার আধুনিক ফ্যামিলি কার্ড পাবেন। তবে পরিবারে নারী সদস্য না থাকলে পুরুষ সদস্য পাবেন কিনা তা বিবেচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন কাল

আপডেট সময় : ০৯:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬