ফেনীতে নির্মিত বহুতল ভবনে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা
- আপডেট সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ফেনীতে যথাযথ নজরদারি না থাকায় একের পর এক পুকুর-দীঘি-জলাশয়ে ময়লাসহ মাটি ফেলে ভরাট করে নির্মান হচ্ছে বিশাল মার্কেট ও বিপণী বিতান। আবার নেই পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থাও। ফলে ক্ষতির এতে একদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, অন্যদিকে হারিয়ে যাচ্ছে পানির উৎস।
ফেনীতে প্রতিনিয়ত অগ্নিকান্ডে পুড়ছে মালামাল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। স্থানীয়দের অভিযোগ, অগ্নিনির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সিট ব্যবস্থা ছাড়াই তৈরি হচ্ছে একের পর এক ভবন। নিয়ম-নীতি না মেনেই ভরাট করা হচ্ছে পুকুর-জলাশয়। শহরের বড় বাজার এলাকার শত একরের পুকুরে ময়লা ফেলে পরিত্যক্ত দেখিয়ে বরাদ্দ নিয়ে গড়ে তোলা হয়েছে নিউ সুপার মার্কেট।
শহরজুড়ে একই অবস্থা। গত পাঁচ মাসে অগ্নিকান্ড ঘটেছে শতাধিক। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এজন্য জলাশয় ভরাটকে দায়ি করছে ফায়ার সার্ভিস।
শহরকে অবৈধ দখলমুক্ত করতে কাজ করছেন বলে জানান, পৌর মেয়র।
জলাশয় উদ্ধার এবং আগুনে ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঝে সমন্বয়হীনতাকে দুষছে স্থানীয়রা।























