প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মহাপরিকল্পনায় আগামী দুই দশকের জন্য দেশের পর্যটন শিল্প উন্নয়নের একটি সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে বলে জানান তিনি।
সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তরে পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। প্রথম অধিবেশনের ১১তম দিনে সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন লিখিত প্রশ্ন রেখে বলেন, দেশের মানুষের অব্যাহত চাহিদা অনুযায়ী পর্যটন সেক্টরে উল্লেখযোগ্যে কী কী অগ্রগতি করার পরিকল্পনা আছে, আগামীতে পর্যটনের আওতায় নতুন কোনো জেলাকে সরকারিভাবে অন্তর্ভুক্ত করবেন কী? জবাবে তারেক রহমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে পর্যটন সংশ্লিষ্ট পাঁচটি প্রতিশ্রুতি রয়েছে। এদিকে, সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম।



















