প্রস্তাবিত বাজেট পাস হলে তামাকের ব্যবহার বাড়বেঃ প্রজ্ঞা
- আপডেট সময় : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
গেল এক বছরে করোনায় মৃত্যুর চেয়ে ১০ গুণ বেশি মানুষ তামাক ব্যবহারের কারণে মারা গেছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তামাক খাতের বাজেট প্রতিক্রিয়ায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে তামাক-কর না বাড়িয়ে প্রস্তাবিত বাজেট পাস হলে আরেক দফায় সিগারেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে– যা করোনার মাঝে জনস্বাস্থ্যের জন্য হবে আরো হুমকিস্বরূপ।
তামাকবিরোধী সংগঠন- প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র যৌথ উদ্যোগে প্রস্তাবিত জাতীয় বাজেটে তামাক-কর নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজন করা হয় এই অনলাইন আলোচনা সভার।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে, প্রজ্ঞার অনুষ্ঠান প্রধান- হাসান শাহরিয়ার জানান, এবারের বাজেটে নিম্ন ও মধ্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখায় ধুমপানে উৎসাহিত হবে দেশের তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী।
পরে আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম বাড়ানো হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি কমে যেত স্বাস্থ্যঝুঁকিও।
প্রধান অতিথির বক্তব্যে এবারের বাজেটেই সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে সুনির্দিষ্ট কর আরোপের প্রতি গুরুত্বারোপ করেন, এমপি সাবের হোসেন চৌধুরী।
এছাড়া আলোচনায় অংশ নেন, জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের প্রাক্তন চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমদসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা।





















