প্রবাসী বাংলাদেশিদেরকে বসবাসরত দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেসব দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার রাতে সংযুক্তআরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের দেয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
ভিডিও কনফারেন্সে প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন যে দেশে থাকবেন সেদেশের আইন ও নিয়ম মেনে চলবেন। যাতে দেশের সম্মান নষ্ট না হয়। বিদেশগামীরা যাতে সহজে পাসপোর্ট পান সে ব্যবস্থাসহ দেশে ফিরে বিমানবন্দরে প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সে দিকেও নজর দেয়া হচ্ছে বলে জানান তিনি। শাহজালাল বিমানবন্দরে স্থান সংকুলানে তৃতীয় টার্মিনাল নির্মাণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে অনেক প্লেন এলে লাগেজ পেতে কিছু সমস্যা দেখা দেয়, তা যেন না হয় সেই ব্যবস্থাও নেয়া হচ্ছে। ৭ মার্চ রাষ্ট্রীয় সফরে আবুধাবি যান শেখ হাসিনা। আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। করোনা মহামারি শেষ হতে না হতেই শুরু হওয়া ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা মোকাবিলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। ৫দিনের সফর শেষে আজ দেশে ফেরার কথা তাঁর।





















