প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক : নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। বিকেল চারটার দিকে গণভবনে দেখা করেন তিনি।
এসময় ভারত সফরে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন তিনি। এছাড়া, দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং। এর আগে, দুপুরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় এয়ার ফোর্সের বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করেন এস জয়শংকর।





















