প্রথমবার বড় কোনো শিরোপা জিতল ভিয়ারিয়াল
- আপডেট সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের ফাইনালে সব দিক থেকেই পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। ম্যাচ শেষে তারাই গড়ল দারুণ এক ইতিহাস। ৯৮ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার বড় কোনো শিরোপা জিতল ভিয়ারিয়াল।
কেউ হয়তো ভাবেওনি ম্যানইউকে হারিয়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার সেরার মুকুট মাথায় তুলবে স্প্যানিশ ক্লাবটি। গোটা ম্যাচে ছিল রোমাঞ্চ, সেটা শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। তাতে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেয় দলটি। বুধবার রাতের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। এই সময়েও গোল করতে পারেনি কোনো দল।
এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল, অতিরিক্ত সময়েও না। তাই ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
টাইব্রেকারে দুই দলই ১০টি করে শট নিলে প্রতিটি শটই লক্ষ্যভেদ করে। তাই ১১তম স্পট-কিক নেয়ার দায়িত্ব পড়ে দুই দলের গোলরক্ষকদের কাঁধে। প্রথমে ভিয়ারিয়ালের গোলরক্ষক রুলি গোল করার পর ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে গেয়ার শট আঁটকে দিয়ে জয় ছিনিয়ে নেয় ভিয়ারিয়াল গোলরক্ষক।পোল্যান্ডের গোডাইন্সকে এদিন উপস্থিত ছিল প্রায় ১০ হাজার দর্শক।



















