১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

প্রথমবারের মতো ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

এস. এ টিভি
  • আপডেট সময় : ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • / ১৭৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার দুপুর সোয়া ১টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মদীনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমান বন্দরে পৌঁছবে। এর মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ বিমানের বহুল প্রতীক্ষিত ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট। এর ফলে কোনরকম ভোগান্তি ছাড়াই মদিনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সরাসরি যাতায়াত করতে পারবেন। এছাড়া হজ ও ওমারাহ পালনে যাওয়া মুসল্লীদের খরচ ও সময় কমবে।

সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু রয়েছে শুধুমাত্র জেদ্দায়। যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশী বাংলাদেশী থাকে সৌদি আরবের জেদ্দা ছাড়াও মদিনা ও রিয়াদে। প্রতিবছর হজ ও ওমরাহ পালনে মক্কা-মদিনায় যান কয়েক লাখ বাংলাদেশী।সরাসরি ফ্লাইট না থাকায় মদিনা ও রিয়াদে যাতায়াতের জন্য বাংলাদেশীদের ব্যবহার করতে হয় জেদ্দা বিমানবন্দর। এতে বাড়ে খরচ ও সময়। তাই এবার ঢাকা-মদিনা রুটে বিমানের ফ্লাইট চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশীরা। আর এই রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় স্বস্তির পাশাপাশি বহুদিনের দাবির বাস্তবায়ন হচ্ছে বলে জানালেন মদিনার ট্রাভেলস ব্যবসায়ীরা।

ব্যাপক চাহিদা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ স্বল্পতার কারণেই এতোদিন সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হয়নি বলে জানান, সৌদি আরবের এই বিমান কর্মকর্তা। প্রাথমিকভাবে শনি, সোম ও বুধ– সপ্তাহে তিন দিন ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকেও মদিনায় সরাসরি ফ্লাইট যাবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রথমবারের মতো ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আপডেট সময় : ১০:৩৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯