প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান খাদ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, কৃষক ছাড়া অন্যদের প্রণোদনার তালিকায় রাখা যাবে না। একইসংগে উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের প্রতি আহবান জানান তিনি।
দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে খাদ্য ঘাটতি থাকবে না, বিদেশ থেকে আমদানি করতে হবে না চাল। আর চাল আমদানি না হলে নিশ্চিত হবে কৃষকের ধানের নায্যমূল্য। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতেই সরকার সব সময় কৃষকের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।






















