পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ফের চালু হয়েছে ট্রেন চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ১৭৮৪ বার পড়া হয়েছে
এদিকে…বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে ফের চালু হয়েছে ট্রেন চলাচল। তবে, কিছু লাইন ক্ষতিগ্রস্থ থাকায় পুরোদমে এসব রুটে ট্রেন চালু হতে আরও কিছু সময় লাগবে।
ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এরপরই আংশিকভাবে ট্রেন চালুর সিদ্ধান্ত হয়। রেলওয়ের পরিচালক নাহিদ হাসান খাঁন জানান, ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে।





















