পুলিশী হেফাজতে মৃত্যু সারাদেশের জন্য অশুভ সংকেত : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
পুলিশী হেফাজতে মৃত্যু, সারাদেশের জন্য অশুভ সংকেত, মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের।
লালমনিরহাটে পুলিশ হেফাজতে নিহত রবিউলের পরিবারের খোঁজ নিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে তিনি নিহত রবিউলের কবর জেয়ারত করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। রবিউলের ছয় মাস বয়সী সন্তানকে লালন পালনের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন তিনি। রবিউলের মৃত্যুর রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের
দাবিও জানান তিনি।























