পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এলো ৪১ হাজার মেট্রিক টন কয়লা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা।
দুপুরে পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতরাত রাত ৩টার থেকে জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে। কয়লা খালাস করতে আরও ২-৩ দিনের মতো সময় লাগবে। আগামী ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। প্রথমে একটি ইউনিট চালানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত ২৫মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট। তখন সরকার জানিয়েছিল, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি ফের চালু হবে।


















