পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের তৃতীয় চালান পাবনার রূপপুরে পৌঁছেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের তৃতীয় চালান পাবনার রূপপুরে পৌঁছেছে। মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবিচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপা দন করা যাবে।
সকাল ৯টা ৩০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী গাড়িটি রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রবেশ করে।কঠোর নিরাপত্তা রক্ষায় ভোর ৫টা থেকে সকাল ১০টা পযর্ন্ত ঢাকা থেকে রূপপুর পযর্ন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর প্রকল্পে পৌঁছানো পর যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে তৃতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায়। প্রথম ও দ্বিতীয় চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানি করা এ পারমাণবিক জ্বালানি সড়ক পথে নেয়া হয় রূপপুরে। এরপর পর্যায়ক্রমে আরও চারটি চালান দেশে আসবে।

















