পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার তুরস্কে বসবেন দুই দেশের নেতারা। সোমবার রয়টার্সকে এমন তথ্য জানান ইরান-যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়, আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে,ইরানি সূত্র গেলো সপ্তাহে রয়টার্সকে জানায়, ট্রাম্প আলোচনা পুনরায় শুরু করার জন্য তিনটি শর্ত দাবি করেছেন- ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য করা, তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর সীমাবদ্ধতা এবং আঞ্চলিক প্রক্সিদের প্রতি সমর্থন বন্ধ করা। ইরান দীর্ঘদিন ধরে তিনটি দাবিই তার সার্বভৌমত্বের লঙ্ঘন মনে করে প্রত্যাখ্যান করে আসছে।














