পাবনায় ইফতার খেয়ে অসুস্থ ঘটনায় রেষ্টুরেন্টের ম্যানেজারসহ তিনজন গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
পাবনায় ইফতারী খেয়ে চীফ জুডিশিয়াল আদালতের ৯ বিচারকসহ তাদের পরিবারের অন্তত ২০ জন অসুস্থ হয়েছে। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়েরের পর পুলিশ রেষ্টুরেন্টের মালিক ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বুধবার সন্ধ্যায় পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের একজন বিচারকের বিদায় অনুষ্ঠানে ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদালতের ৯ বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহরের কাশমেরি হোটেল থেকে আনা ইফতারির খাবার খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে অসুস্থদের মধ্যে ৬ জনকে পাবনার শিমলা বে-সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ শহরের রুপকথা রোডের কাশমেরী হোটেলের স্বত্ত্বাধিকারী হাসানুর রহমান রনি, ব্যবস্থাপক সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদকে গ্রেফতার করে।





















