পাবজি, ফ্রি ফায়ার,লাইকির মতো সব ধরনের অ্যাপস নিষিদ্ধের নির্দেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ সব ধরণের ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের ।
একইসঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।
























