পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে দিনাজপুর শহর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে দিনাজপুর শহর। দেখা মিলছে বিরল প্রজাতির পাখি। প্রাণিবিজ্ঞানীরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও গ্রামীন পরিবেশে প্রজনন ক্ষেত্র কমে আসায় শহরমুখী হচ্ছে পাখিগুলো।
সন্ধ্যা হলেই পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে দিনাজপুর শহর ও শহরতলীর অন্তত ৩৫টি জায়গা। এসব পাখির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বক, পানকৌড়ি। সব বয়সী মানুষ উপভোগ করছে এই কলরব।
এখানে পাখি ডিম দেয়, বাচ্চা ফোটায়। তারপর একসময় চলে যায়। পাখির নিরাপত্তা ও দেখ-ভাল করে স্থানীয়রা।
গ্রামাঞ্চলে প্রজনন ক্ষেত্র সংকুচিত ও জলবায়ু পরিবর্তনের ফলে পাখি শহরে আশ্রয় নিচ্ছে বলে জানান, প্রাণী বিজ্ঞানীরা।
করোনা মহামারির বিষাদময় পরিবেশে পাখির কলরবে সতেজতা পাচ্ছে স্থানীয়রা।























