পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি ইরানের
- আপডেট সময় : ০৫:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল পাকিস্তান। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানি কর্মকর্তারা পাকিস্তানে গিয়ে মার্কিনিদের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র আলোচনায় যেসব শর্ত দিচ্ছে সেগুলো অগ্রহণযোগ্যও বলে জানিয়েছে তারা।
সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, যুদ্ধ বন্ধে পাকিস্তানের চেষ্টা, কোনো ফলাফলই বের করতে পারেনি। ইসলামাবাদে কোনো প্রতিনিধিকে পাঠাবে না ইরান। এখন পাকিস্তানের বদলে কাতার ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দাবি করেছে, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার কথা বলেছেন ট্রাম্প। এরপর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির অনুরোধ করেছেন। কিন্তু হরমুজ না খোলা পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতি করবেন না। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের এমন দাবি মিথ্যা ও ভিত্তিহীন।




















