পাইলট ক্যাপ্টেন নওশাদ ৪৮ ঘণ্টা কোমায় থেকে হার মানলেন মৃত্যুর কাছে
- আপডেট সময় : ০৭:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নিজের জীবন বিপন্ন করে ১২৪ যাত্রীকে বাঁচানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউম নিজেকে রক্ষা করতে পারলেন না।
ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোমায় ছিলেন। তাঁকে ভেন্টিলেটর দেয়া হয়েছিল। আজ বিকেল তিনটার দিকে পাইলট নওশাদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান।
তিনি জানান, বেলা ১১টায় নওশাদকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। গত ২৭ আগস্ট ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া বাংলাদেশে বিমানের ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। ভারতের আকাশসীমায় ঢোকার পর হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। আকাশে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেন নওশাদ কোলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এবং ফ্লাইটটি জরুরি অবতরণের অনুরোধ জানান। একই সময় তিনি কো-পাইলটের কাছে ফ্লাইটের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন। পরে ফ্লাইটটিকে মহারাষ্ট্রের নাগপুরের বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।





















