পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটির ইউএই’র আবুধাবি বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর দু’দেশের বিদ্যমান সম্পর্ককে সমন্বিত অংশীদারিত্ব ও গভীর রাজনৈতিক যোগাযোগে উন্নীত করতে আগ্রহী। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং সহযোগিতার অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলোও অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি আরো জানান, এই সফরে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। ১২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





















