০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

পবিত্র জুমাতুল বিদা, বায়তুল মোকাররমে লাখো মুসল্লির ঢল

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
  • / ২০৯১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আত্মশুদ্ধির জন্য গুণাহ মাফ আর মানব কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জুমাতুল বিদা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে লাখো মুসল্লি এক কাতারে নামাজ শেষে মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্ব শান্তির প্রত্যাশা করেন। তারা ইহলৌকিক সমৃদ্ধি ও পারলৌকিক শান্তিও কামনা করেন। জুমাতুল বিদায় মাহে রমজানের বিশেষ তাৎপর্য ও ফজিলত সম্পর্কে বয়ান করেন জাতীয় মসজিদের খতিব।

জমাতুল বিদা–পবিত্র মাহে রমজানের শেষ জুমা। তাইতো জাতীয় মসজিদে লাখো মুসল্লির সাথে এক কাতারে জুমার নামাজ আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সরকারী ছুটি পেয়ে অনেকে রাজধানী ছাড়লেও, বায়তুল মোকাররমে সুমল্লীদের কোনো কমতি ছিল না। রমজানের শেষ জুমার বিশেষ বয়ানে, ইসলাম ধর্মের গুরুত্ব তুলে ধরে খতিব জানান, পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যার মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধন হয়। সব ভেদাভেদ ভূলে খুৎবা শেষে তাৎপর্যপূর্ণ জুমার নামাজ আদায় করেন ধনী গরীব সবাই।

নিজের আত্মশুদ্ধির পাশাপাশি মৃত স্বজনদের আত্মার এবং মুসলিম উম্মাহ শান্তি কামনা করে দোয়া করেন জাতীয় সমজিদের খতিব। নামাজ শেষে আল্লাহ তায়ালার কাছে তাদের চাওয়ার-পাওয়ার কথা তুলে ধরেন, রোজাদার ও ধর্মপ্রাণ মুসল্লীরা।

সামাজিক ও রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের জন্যও দোয়া করেন অনেকে মুসল্লী। বছর ঘুরে আবারো মুসলমানদের মাঝে ফিরে আসবে পবিত্র মাহে রমজান। সে পর্যন্ত ঈমান ও আকিদা নিয়ে বেঁচে থাকার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া ও নাজাত চান রোজাদাররা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পবিত্র জুমাতুল বিদা, বায়তুল মোকাররমে লাখো মুসল্লির ঢল

আপডেট সময় : ০৯:০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩