নড়াইলে একের পর এক চুরি হয়ে যাচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার
- আপডেট সময় : ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নড়াইলে একের পর এক চুরি হয়ে যাচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার। গত এক মাসে দুটি ইউনিয়ন থেকে অন্তত ১০টি ট্রান্সমিটার চুরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে গ্রাহকরা। বাধ্য হয়ে নতুন করে কিনে পুনরায় সংযোগ চালু করতে হচ্ছে। মিটার চুরি প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রাহকরা। পল্লী বিদ্যুৎ ও পুলিশের তৎপরতা না থাকায় হতাশ তারা।
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ও শালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গত এক মাসে অন্তত ১০টি ট্রান্সমিটার চুরি হয়েছে। সর্বশেষ গত ২৮ জুন লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর থেকে চুরি হয়। এখন অন্ধকারে রাত কাটাচ্ছে গ্রাহকরা। বিদ্যুত না থাকায় অনেক কাজই করতে পারছে না তারা।
টাকার অভাবে অনেক গ্রাহক ট্রান্সমিটার পুন:স্থাপন করতে পারছে না। এর জন্য ৩০ থেকে ৬০ হাজার টাকার বেশি জমা দিতে হয়।
একের পর এক ট্রান্সমিটার চুরি হলেও পল্লী বিদ্যুত সমিতির কোন তৎপরতা নেই। সচেতনতার জন্য মাইকিং ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিভাগ অবহিত করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানায়, পুলিশ।
অপরাধীরা আইনের আওতায় আসবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আশা করে সবাই।
























