নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা
- আপডেট সময় : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করেছে এক দল সন্ত্রাসী। গতকাল শনিবার রাত ৮টায় উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায় গত তিন মাস আগে নিহত আইমনের কাছে চাঁদা দাবী করে রাকিব নামের এক সন্ত্রাসী,এঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে। তিন মাস জেল খেটে রাকিব গত ১৯ মে বৃহস্পতিবার জামিনে বের হয়। প্রতিশোধ নেওয়ার জন্য রাকিব ও তার সহযোগী পাভেল এবং রিমন রাত পৌনে ৮টার দিকে আইমনকে চৌমুহনী বাজারের ডিবি রোডের সামনে গতিরোধ করে গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে হসপিটালে নেওয়ার পথে আইমন মারা যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে তাদের আটক করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।





















