নেত্রকোনার মোহনগঞ্জে রাজীবের খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
নেত্রকোনার মোহনগঞ্জ মোটর সাইকেল সমবায় সমিতির সদস্য রাজীবের খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলা সদরের শহীদ মিনারের সামনে প্রধান সড়কে উপজেলা শ্রমিক পরিবহন সমবায় সমিতি, এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদ ইকবাল, উপজেলা নাগরিক আন্দোলনের সভাপতি মুক্তিযুদ্ধা মাহবুব আলম, নিহতের মাতা জয়নাহারসহ আরো অনেকে।এসময় বক্তারা বলেন, গত ৫ মে রাজীবকে সুপরিকল্পিত হাত-পা বেঁধে তাকে হত্যা করে ফিসারীতে ফেলে রাখে দৃর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের করার পরও কোন সুবিচার পাচ্ছেনা। তাই দ্রুত দোষীদের শাস্তির দাবী জানান তারা।



















