নির্বাচন-মানবাধিকার নিয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আলোচনা করেছে বিএনপি
- আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নির্বাচন-মানবাধিকার নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে আলোচনা করেছে বিএনপি। সকালে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে নির্বাচন, মানবাধিকার, দুই দেশের উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যুসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
কিছুদিন আগে বিএনপির সঙ্গে বৈঠক করে জার্মান রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিএনপির দেয়া বক্তব্য নিয়ে আপত্তি করেছিলেন জার্মান রাষ্ট্রদূত। যে কারণে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে সতর্কতা অবলম্বন করলেন বিএনপি নেতারা। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে কী বলেছেন সেটা বলা যাবে না। বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার, আইনের শাসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বলেও জানান আমীর খসরু।






















