নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ এককভাবে নামের তালিকা পাঠাচ্ছে: কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ এককভাবে নামের তালিকা পাঠাচ্ছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সচিবালয়ে জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টরের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হবে। কর্মক্ষেত্রে দক্ষ ও দায়িত্বশীল পদে অভিজ্ঞদের নামই দেয়া হচ্ছে বলে জানান তিনি। ড. রাজ্জাক আরো বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সার্চ কমিটিতে বিএনপি’র নাম দেয়া-না-দেয়ায় কিছু যায় আসে না। সার্চ কমিটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবে বলে আশা করেন, আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।





















