নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামীলীগের তিন সদস্যকে বহিস্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন সদস্যকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বহিস্কারের বিষয়টি জানানো হয়।
বহিস্কারকৃতরা হচ্ছেন, রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ আবদুল মোতালেব মিয়া এবং রাজৈর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো হাম্মদ সিদ্দিকুর রহমান বক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী মো. শামীম নেওয়াজ এবং রাজৈর পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মেয়র প্রার্থী গোপা শারমীন। জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে বহিস্কার করা হয়েছে।

















