নির্বাচনের মাধ্যমে অতীতকে বর্জন করা হলো : প্রধান উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে অতীতকে বর্জন করা হলো। যে সব দুঃস্বপ্নময় অতীত ছিলো, সেগুলো সম্পূর্ণরূপে ত্যাগ করার কথাও জানান তিনি। বলেন, প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলো দেশ।



















