নির্বাচনের পরই জাতীয় সরকার গঠন করা হবে : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
প্রয়োজন আছে, তবে একটি সুষ্ঠু নির্বাচনের পরই জাতীয় সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।
প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচন ও আলোচিত জাতীয় সরকার’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, জাতীয় সরকারের যে আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তা কিন্তু নির্বাচনের আগে নয়। নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন, তারপর জাতি ও দেশ বিনির্মাণে একটি জাতীয় সরকার গঠন করা কথা উল্লেখ তিনি। জাতীয় সরকারের কথা সবাই গুরুত্ব দিয়ে ভাবছেন মন্তব্য করে গয়েশ্বর রায় বলেন, বর্তমান সরকার জনগণ ও ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে। ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।























