নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : ফখরুল
- আপডেট সময় : ০১:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার-এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এমন দাবি করেন তিনি। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ না করে হাস্যকর বক্তব্যও দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
নিত্যপণ্যের দাম উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করলে নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালায় সরকার।
সমাবেশে দলের মহাসচিব, দেশ পরিচালনায় সরকারে নানা ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি পানি ও গ্যাস সংকট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন
নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নিজেদের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।























