নিউমার্কেট সহিংসতাকে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছে সরকার : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
নিউমার্কেট সহিংসতাকে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে, সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি করবে। মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ২৬ এপ্রিল ঢাকাসহ সকল মহানগরীতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে, দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি।
আটক দলীয় নেতা মকবুলকে মুক্তি দেয়াসহ মামলা প্রত্যাহারের দাবীতে ঢাকাসহ মহানগরগুলোতে প্রতিবাদের কর্মসূচী ঘোষণা করেন মির্জা ফখরুল।






















