নিউমার্কেটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিএনপি’র বিক্ষোভে দু’শ’ মানুষের উপস্থিতিই প্রমান করে, তারা আসলেই ঈদের পর আন্দোলন করতে পারবে কিনা। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। নিউমার্কেটের ঘটনা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় বিএনপি’র স্থানীয় নেতাদের জড়িত থাকার তথ্য রয়েছে পুলিশের কাছে। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের পেছনে দুরভিসন্ধি আছে কিনা সেটিও খুঁজে বের করতে হবে জানিয়ে তথ্য মন্ত্রী বলেন, নিউমার্কেটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।





















