নারীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
নারীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সিবিশন সেন্টার পরিদর্শনকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধান মন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি শীর্ষ পর্যায়ের প্যানেল আলোচনায় যোগ দেন।
তিনি বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই সব কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে। এছাড়াও দেশের মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষায় মেয়েদের বিনা খরচে পড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের উচ্চপদে অনেক নারীই কাজ করছে। জাতীয় সংসদে স্পীকার, সংসদীয় দলনেতা, বিরোধী দলের নেতা নারী। স্বাধীনতার পরে নারী নেতৃত্বের উন্নয়ন করতে তাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সহযোগিতা, সমর্থনই সরকারের বড় শক্তি। জনগণ বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব।





















