০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণের দায় মসজিদ কমিটির ওপর চাপালো তিতাস

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১৫৯১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মসজিদ কমিটির ওপর দায় চাপিয়ে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিবেদনে ডিপিডিসির অবৈধ বিদ্যুৎ সংযোগের কথাও বলা হয়েছে। এ ঘটনায় তিতাসের কোন গাফিলতি খুঁজে পায়নি ওই কমিটি। বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে এ প্রতিবেদন জমা দেয়া হয়। সভায় মন্ত্রী বলেন, নির্মম এ দুর্ঘটনার দায় কোন পক্ষই এড়াতে পারবে না।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতরে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৩ জন। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৪ জন।

এ ঘটনায় তিতাস কর্তৃপক্ষ ৩ সদস্যের তিনটি তদন্ত কমিটি গঠন করে । যে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন কমিটির প্রধান আব্দুল ওয়াহাব তালুকদার।

ওই মসজিদটিতে বিকল্প লাইন হিসেবে অবৈধ বিদুৎ সংযোগও ছিলে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে তিতাস। তবে দীর্ঘদিন কেন এভাবে লাইন থাকল তার কোন সদুত্তরও দিতে পারেননি তিতাসের ব্যাবস্থাপনা পরিচালক।

তবে এ ঘটনায় তিতাসের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনটি পরীক্ষা-নীরিক্ষা করা হবে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, এই দায় সবাইকেই নিতে হবে।

দোষীদের ইতোমধ্যে কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করেন নসরুল হামিদ বিপু।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে বিস্ফোরণের দায় মসজিদ কমিটির ওপর চাপালো তিতাস

আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০