নাটোরের বাগাতিপাড়ায় পাকা আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় পাকা আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা গেছে, চলতি বছর এ জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর জমি থেকে ৮০ থেকে ৮৫ হাজার টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এতে করে আড়াইশ থেকে ৩শ’ কোটি টাকার আম কেনা-বেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৪ মে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজের সভাপতিত্বে আয়োজিত সভার সিদ্ধান্ত অনুসারে ১০ মে থেকে স্থানীয় গুটি জাতের আম সংগ্রহ শুরু হয়। নির্ধারিত সময়ের আগে আম– গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে তা সংগ্রহ করা যাবে।



















