নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে পাঁচটি মাইনসহ দাহ্য রাসায়নিক পদার্থ উদ্ধার
- আপডেট সময় : ০৫:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে পাঁচটি অ্যান্টি-পার্সোনেল মাইন, পাঁচটি সম্ভাব্য আইইডি ও বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীন টারগুপাড়া বিওপির একটি টহল দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ছায়াপাড়া এলাকা থেকে পাঁচটি অ্যান্টি-পার্সোনেল মাইন, পাঁচটি সম্ভাব্য আইইডিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির বলেন, গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং সমন্বিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। বিজিবি আরও জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধীন বাইশফাঁড়ী বিওপির টহল দল আমবাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় তিন কেজি দাহ্য পাউডার, তিন কেজি মেপোক্স, তিন রোল নাইলন কাপড় এবং তিন লিটার দাহ্য রাসায়নিক তরল উদ্ধার করেছে।




















