নলছিটির চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করেন, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের পক্ষে চট্টগ্রাম থেকে আসা বহিরাগত সন্ত্রাসী টিটু খানের নেতৃত্বে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল বারইকরণ গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে। নলছিটি থানার ওসি মাহমুদ প্রিন্স জানান, ওই ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে।





















