নতুন ইসি আমলানির্ভর : জাতীয় পার্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশন আওয়ামী লীগের পছন্দের আমলানির্ভর হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়ামমন্ডলীর সভা শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।
আগামী নির্বাচনে জাতীয় পার্টি যাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে তাদের দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সভায় সভাপতিত্ব করেন।





















